রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। তার আগে মঙ্গলবার (৫ মার্চ) খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে হান্ড্রেড। পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার।

এবারের দ্য হান্ড্রেডের ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে আছেন নয়জন। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেটার রয়েছেন ১৪ জন।  

৬০ হাজার পাউন্ড শ্রেণিতে আছেন বাংলাদেশের দুজন। তামিম ইকবালের সঙ্গে এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম এসেছে ৫০ হাজার পাউন্ড শ্রেণির তালিকায়। আর বাকি টাইগার ক্রিকেটারদের সর্বনিম্ন দাম উল্লেখ করা হয়নি। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলমের সর্বনিম্ন মূল্যও জানানো হয়নি।

২০২১ সালে ইংল্যান্ডে শুরু হয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কোন বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। পুরুষদের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। আর নারীদের বর্তমান চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ। আগামী ২৩ জুন শুরু হবে দ্য হান্ড্রেডের নতুন আসর।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit