মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত  নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি সৌদি আরবের কৌশলগত ইয়ানবু বন্দরে তেল লোডিং বন্ধ নওগাঁয় ব্যাটারি চালিত রিস্কা ভ্যান মালিক সমিতি কে চাঁদাবাজ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিলাল হত্যায় ছেলে-ভাতিজার ফাঁসি, রাঙামাটি আদালতে নজিরবিহীন রায় ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট

দূষণজনিত রোগ স্বাস্থ্য অভিযোজন কৌশলে অন্তর্ভুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ধন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনার কৌশলগুলোর মধ্যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এটি পরিবেশ দূষণজনিত অসংক্রামক রোগ (যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, গর্ভপাত ও অকাল প্রসব, শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, স্নায়ুতন্ত্রের রোগ, কিডনি রোগ ইত্যাদি) মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে। মন্ত্রী স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন। 

মন্ত্রী বলেন, গবেষণায় বাংলাদেশ একটি বিশ্বব্যাপী অংশীদার হতে চায়। দেশের প্রয়োজন ভিত্তিক কর্মসূচি গবেষণা প্রয়োজন। পরিবেশমন্ত্রী জানান, উপকূলীয় লবণাক্ত এলাকায় নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণের প্রকল্প এবং টেকসই উন্নয়নের জন্য একটি সার্বিক ডেল্টা প্ল্যান বাস্তবায়ন চলছে। মন্ত্রী তার মন্ত্রণালয় ঘোষিত ১০০ দিনের কর্মসূচির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বায়ুদূষণ রোধ, অবৈধ ইটের ভাটা মোকাবেলা, প্লাস্টিক দূষণ মোকাবেলা এবং পরিবেশ শিক্ষা প্রচার সহ কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিসের পাবলিক হেলথ অ্যান্ড পলিসি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক কারা হ্যানসন (গ্লোবাল হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ), আইসিডিডিআর,বি নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, আইসিডিডিআর,বি পুষ্টি গবেষণা বিভাগের বিজ্ঞানী ডা. আলিয়া নাহিদ প্রমুখ সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit