বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

রানের খাতা খোলার আগেই লিটনের বিদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (৪ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। টস জিতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে কুশল মেন্ডিস, সামারাবিক্রমা ও আসালাঙ্কার ঝোড়ো ইনিংসের উপর ভর করে ২০৬ রানের পুঁজি পায় সফরকারীরা।

শুরুতে কিছুটা বিপদে পড়লেও উলটো বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় লঙ্কান ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেট জুটিতে ৯৬ রানের জুটি গড়েন মেন্ডিস-সামারাবিক্রমা। আর আসালাঙ্কা ও সামারাবিক্রমা শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য ৭৩ রানের জুটি গড়েন।

কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯, সামারাবিক্রমা ৪৮ বলে ৬১ এবং চারিথা আসালাঙ্কা ২১ বলে ঝোড়ো ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে সফলতপম বোলার রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। তাসকিন ৪ ওভারে ৪০ ও শরিফুল ৪৭ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। মুস্তাফিজ ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit