মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

ডিসিদের কাছে জমি উদ্ধারে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : জেলা প্রশাসকদের (ডিসি) কাছে জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্যে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলার জনগণের কাছে রেল পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সবচেয়ে সস্তা যাত্রী ও মাল পরিবহন মাধ্যম হচ্ছে রেলওয়ে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ লক্ষ্যে কাজ করছি।

ডিসিরা কী সুপারিশ করেছেন, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে জিল্লুল হাকিম বলেন, অবৈধ রেলক্রসিং যেখানে আছে সেখানে আমরা সহায়তা চেয়েছি। যেহেতু আমাদের জনবল কম। বেদখল জমি উদ্ধারে তাদের সহযোগিতা চেয়েছি।

তিনি জানান, জেলা প্রশাসকরা সাতটি প্রস্তাবনা দিয়েছেন। দুটি প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরে মাঝে যানজট হচ্ছে। সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সাথে সমন্বয় করতে হবে। আমরা করবো নাকি সড়ক করবে এ ব্যাপারে আলোচনা হয়েছে।

এছাড়া শার্শায় স্টেশন করার একটি প্রস্তাব রয়েছে। নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. মো. হুমায়ুন কবীর।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit