বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

লিয়নের ঘূর্ণিতে ঘরের মাঠেই পরাস্ত নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লিয়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিজেদের ঘরের মাঠেই হারল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন। তিনি দুই ইনিংসে ৪ ও ৬ উইকেট শিকার করেন। 

ওয়েলিংটন টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিনের ১৭৪ রানের ইনিংসে ভর করে ৩৮৩ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে এছাড়া ৪০ ও ৩৩ রান করে করেন মিচেল মার্শ ও উসমান খাজা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনটির। 

জবাবে ব্যাটিংয়ে নেমে নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৭৯ রানে অলআউট নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন গ্লেন ফিলিপস। ৪২ রান করেন ম্যাট হেনরি। নাথান লিয়ন ৪ উইকেট শিকার করেন।

২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে গ্লেন ফিলিপসের অফ স্পিন আর ম্যাট হেনরির গতির মুখে পড়ে ১৬৪ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন নাথান লিয়ন। গ্লেন ফিলিপস ৫ আর ম্যাট হেনরি ৩ উইকেট শিকার করেন। 

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৩৬৯ রান। টার্গেট তাড়া করতে নেমে শনিবার তৃতীয় দিনে ৩ উইকেটে ১১১ রান করে। আজ রোববার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯৬ রানেই অলআউট কিউইরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবিন্দ্র। এছাড়া ৩৮ রান করেন ড্যারেল মিচেল। অস্ট্রেলিয়ার ১৭২ রানের জয়ে ৬ উইকেট শিকার করেন নাথান লিয়ন।

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit