বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

নওয়াজ ও জোটসঙ্গীদের ধন্যবাদ নতুন প্রধানমন্ত্রীর, ‘চোর’ স্লোগান বিরোধীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বড় ভাই নওয়াজ শরীফ ও জোটসঙ্গীদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের-নওয়াজ প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। রোববার জাতীয় পরিষদের ভোটাভুটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিজয়ী ভাষণে তিনি এই ধন্যবাদ জানান। খবর ডনের। 

শাহবাজ বলেন, আমার ভাই তিন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে পাকিস্তানের ইতিহাসে ব্যাপক উন্নয়ন করেছেন। এটি বলা ভুল হবে না যে, নওয়াজ শরীফই আধুনিক পাকিস্তানের নির্মাতা। তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টোর অবদান দেশবাসী মনে রাখবে। 

শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।

রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।

জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। আর ওমর পান ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit