শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

‘লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে’ রাজনীতি ছাড়ছেন গৌতম!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন গৌতম গম্ভীর! বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেই দায়িত্ব ছাড়তে চাইলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়তে চেয়ে জেপি নাড্ডাকে চিঠিও দিয়েছেন গম্ভীর।

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান তিনি। এবার তিনি ক্রিকেটেই মন দিতে চান। সেই কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত।

শনিবার সকালে বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানান। 

গৌতম গম্ভীর লেখেন, আমি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি, আমায় সব রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন, যাতে আমি ক্রিকেটে নজর দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই আমায় জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সম্ভবত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।

২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লাখ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সংসদ সদস্য হন তিনি।

গত দুদিন আগেই দিল্লির সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লি বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে। বুধবার রাত তিনটা পর্যন্ত বিজেপির সর্বভারতীয় স্তরের বৈঠক হয়। ওই বৈঠকে বিজেপির প্রথম ১০০ জন প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit