বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে এ সংখ্যা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দেশে বর্তমানে নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ২.২৬ শতাংশ। গত বছর মোট ভোটারের সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, খসড়া তালিকায় ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ভোটার রয়েছেন। নতুন তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে বলে জানান তিনি। অশোক কুমার দেবনাথ বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit