শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসায় তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত বিশ্বকাপে প্রথম পর্বের শেষ দিকে এসে ব্যাটিংয়ের সময় আঙুলে পাওয়া চোট এবং পরে যুক্ত হয় চোখের সমস্যা। এতে বিশ্রাম সেরে বিপিএল দিয়ে মাঠের নিয়মিত খেলায় ফিরলেও আসরের শুরুর দিকে বেশ ছন্দহীন ছিলেন দেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সময় গড়িয়ে নিজেকে করেছেন পরিবর্তন, পেয়েছেন ব্যাটে-বলে ছন্দ। শুরুর দিকে যেখানে সবাই দেখছিলেন হয়তো সবচেয়ে বাজে আসর কাটাতে যাচ্ছেন সাকিব, সেখানে ম্যাচ কয়েক পরে নাম লেখান টুর্নামেন্ট সেরার দৌড়ে। 

তাই তো মাঠের বাইরে বিভিন্ন কারণ নিয়ে দ্বৈরথের সৃষ্টি হলেও সাকিবের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন তামিম ইকবালও। আসরের ১৩ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট করে ২৫৫ রান করেন সাকিব, যেখানে স্ট্রাইক রেট ১৬০ ছুঁইছুঁই। এদিকে বোলিংটা আরও উজ্জল দেশসেরা এই ক্রিকেটারের। ১৩ ম্যাচে পেয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। যেখানে ইকোনমিও বেশ কিপ্টে, ৬.৩১, যা সেরা পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম। 

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit