শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন।

আজ রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বেশ কিছু এলাকায় আজ শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

গতকাল শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২ মার্চ) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ওই সময়ে আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit