বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক  দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন॥ ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত॥ নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরি অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা মিষ্টি-সুস্বাদু পাকা পেঁপে চিনবেন যেসব উপায়ে মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

বেইলি রোডে আগুন: অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

পুলিশ জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। 

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, রাজধানীর বেইলি রোডে আগুন লাগা ভবনের নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করছে হচ্ছে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন উল্লেখ করে মহিদ উদ্দিন বলেন, আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছে। 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit