শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কালাগুলে শ্রীশ্রী মহালক্ষ্মী মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে মহোৎসব সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শ্রীশ্রী সতী মায়ের ৫১ পীঠের অন্যতম সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগানে শ্রীশ্রী মহালক্ষ্মী মায়ের মন্দিরে বাৎসরিক পূজা উপলক্ষে শ্রীশ্রী মহাশিব রাত্রীব্রত সহ বাৎসরিক উৎসব গতকাল ১লা মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে ছিল পূজারী মাধব চক্রবর্তীর পৌরহিত্যে পূজার্চ্চনা, ভজন সংগীত পরিবেশন ও মহাপ্রসাদ বিতরণ।

উৎসব উদযাপন পরিষদের আহবায়ক রাজু গোয়ালা ও যুগ্ম আহবায়ক হারাধন দেব প্রভাষের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট জেলা শাখার সভাপতি অব. ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, শ্রীহট্ট গীতা মন্দির পরিচালনা কমিটির সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের যুগ্ম সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক হিমাংশু লাল গুণ, ডা. বিমল সরকার, এভারগ্রীন সিলেটের সহ সভাপতি তপন কুমার রায়, সহ স্থানীয় ও সিলেটের অসংখ্য ভক্ত ও সজ্জন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শ্রীশ্রী মহালক্ষ্মী মায়ের উৎসব সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার উৎসব উদযাপন পরিষদের আহবায়ক রাজু গোয়ালা ও যুগ্ম আহবায়ক হারাধন দেব প্রভাষ মায়ের সকল ভক্ত সজ্জনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit