সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বেইলি রোডে আগুন লাগা ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জন লোক মারা গেছে এর থেকে কষ্টের আর কি হতে পারে।  অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিচ্ছি, সেটা কিন্তু আর মানে না। 

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় জাতীয় বিমা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বেইলি রোডে যেখানে আগুন লেগেছে সেখানে কোন ফায়ার এক্সিট নেই। এসব ভবন নির্মাণে ইঞ্জিনিয়ার এবং মালিকদের গাফলতি থাকে। এসব ক্ষেত্রে সচেতনতা খুব প্রয়োজন। বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে ইনস্যুরেন্স কিন্তু নিরাপত্তা দিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় বিমা নিয়ে অনেকে নানা ধরনের ব্যবসাও করে। ইচ্ছাকৃতভাবেও আগুন দিয়ে মোটা অংকের টাকা তুলে নেয়া হয়।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের সব অগ্রযাত্রায় বন্ধ করে দেয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অনেক উন্নয়নমূলক কাজ হাতে নেয়। পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি।  বর্তমানে বীমা শিল্প অনেক এগিয়ে গেছে।

তিনি আরো বলেন, বীমা দাবিগুলো যেন মানুষ সহজে পায় সে ব্যবস্থা করতে হবে।  যারা দুই নাম্বারি করে তাদের কথা বলছি না।  উন্নয়নশীলের যাত্রা আমরা ২০২৬ সাল থেকে শুরু করবো।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit