বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

আসছে গরমে তীব্র লোডশেডিংয়ের শঙ্কা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে গরম আসার আগেই কোথাও কোথাও শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি। এখনো অসহনীয় পরিস্থিতি তৈরি না হলেও চলতি মৌসুমে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে নানা কারণেই বাড়ছে সংশয়। একে তো গত দুবারের অসহনীয় পরিস্থিতি; অন্যদিকে নানামুখী টানাপোড়েন। এবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। যদিও এ যাবৎকালে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারেনি বিদ্যুৎ বিভাগ।

এবারের সর্বোচ্চ চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশ বেশি থাকার পরও, পর্যাপ্ত অর্থ আর জ্বালানির অভাবে বহুমুখী অনিশ্চয়তায় বিদ্যুৎ খাত। যদি অন্য সব জ্বালানিভিত্তিক কেন্দ্র ঠিকঠাক চলে, তারপরও গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা মেটাতে দৈনিক ন্যূনতম গ্যাস লাগবে ১৫৪ কোটি ঘনফুট। অথচ ১৩০ কোটি ঘনফুট পাওয়াই হবে দুরূহ ব্যাপার।
 
অন্যদিকে, পিডিবির কাছ থেকে বকেয়া না পেয়ে কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রগুলো ধুঁকছে অর্থের অভাবে। প্রয়োজনীয় ডলারের অনিশ্চয়তা চ্যালেঞ্জে ফেলছে জ্বালানির স্বাভাবিক সরবরাহ। বিদ্যুৎ বিভাগের দাবি, দাম বাড়ানোর কারণে বাড়বে অর্থ সংস্থান। তবুও নেই লোডশেডিং থেকে মুক্তির নিশ্চয়তা।
 
পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, লোডশেডিং ৫০০ থেকে এক হাজার মেগাওয়াটের মধ্যে হলে মানুষ সহ্য করতে পারবে। তবে জ্বালানি সরবরাহের যে অবস্থা, তাতে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শংকায় বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, তীব্র গরমের সময় ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
 

বর্তমানে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেই মেটানো যাচ্ছে গড়পড়তা চাহিদা। তবে রোজার কারণে পাল্লা দিয়ে চাহিদা বাড়বে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit