সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে কুমিল্লা-বরিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শুক্রবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে দশম আসরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

বিপিএলে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার মধ্যে সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ভিক্টোরিয়ান্সরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক ও পঞ্চম শিরোপার হাতছানি। অন্যদিকে সব মিলিয়ে তিনবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। বর্তমান ফ্যাঞ্চাইজির অধীনে অবশ্য এর আগে একবারই ফাইনাল খেলেছে তারা। তাই ফরচুন বরিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ।

দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে আসর শুরু করেছিল কুমিল্লা। প্রথম চার ম্যাচে তাদের নামের পাশে ছিল ৪ পয়েন্ট। তখন কোয়ালিফাই নিয়েই শঙ্কা ছিল লিটন দাসের দলের। তবে এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। টানা ৫ জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রাখে কুমিল্লা। শেষ পর্যন্ত ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

এটা কুমিল্লার পঞ্চম ফাইনাল। এর আগে চারবার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছে। অর্থাৎ ফাইনালে হারের রেকর্ড নেই তাদের। অতীত পরিসংখ্যানের মতোই এবারের ফাইনালেও প্রতিপক্ষের বড় পরীক্ষা নিতে পারে কুমিল্লা। ফাইনাল ম্যাচের আগে গতকাল অনুশীলন সেরেছে লিটন দাসের কুমিল্লা। তবে বিশ্রামেই কাটিয়েছে তামিম ইকবালের দল বরিশাল। ফাইনাল ম্যাচে ইনজুরি কাটিয়ে অবশ্য ফিরছেন মোস্তাফিজুর রহমান। যে কারণে কুমিল্লা একাদশে আসতে যাচ্ছে এক পরিবর্তন। সে ক্ষেত্রে পেসার মুশফিক হাসানের বাদ পড়ার সম্ভাবনা বেশি। 

অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের মিশনে থাকা বরিশালের ফাইনালে আসার রাস্তাটা খুব একটা প্রশস্ত ছিল না। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে কোয়ালিফাই করে তারা। এলিমিনেটরে চট্টগ্রামকে উড়িয়ে তাদের নতুন যাত্রা শুরু হয়। এর পর কোয়ালিফায়ারেও রংপুরের বিপক্ষে সহজেই জয় পায় তামিম ইকবালের দল। শেষ ম্যাচের একাদশ নিয়েই খেলার সম্ভাবনা বেশি বরিশালের। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌলাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit