বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

এবারের বিপিএল ফাইনাল দেখান হবে ৬৪ দেশে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল ফাইনাল নিয়ে উন্মাদনা চরমে। সেই উন্মাদনার রেশ ছড়িয়ে দিতে এবারের বিপিএলের ফাইনালটি দেশের বাইরেও উপভোগের সুযোগ করে দিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৬৪টি দেশ থেকে ফাইনাল উপভোগ করা যাবে। যা বিপিএল সম্প্রচারের নতুন রেকর্ড।

বাংলাদেশে টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে বিপিএল। এ ছাড়া, অনলাইনে সরাসরি দেখা যাচ্ছে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে দেখা যাচ্ছে ফ্যানকোডে। আর পাকিস্তানে সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস। 

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ওরেডো, ডিইউ এণ্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে উপভোগ করা যাবে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপভোগ করা যাবে এবারের বিপিএলের ফাইনাল ম্যাচটি।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit