রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

ফাইনালে যে লড়াইয়ে মুখোমুখি তাওহীদ-তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচ জনের মধ্যে চারজনই খেলছেন এই দুই দলে। ফলে ফাইনালে এই দুই দলের চার ব্যাটসম্যানের দিকেও নজর থাকবে সকলের। ১৪ ম্যাচ খেলে ৪৫৩ রান নিয়ে সবার ওপরে রয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার চেয়ে মাত্র ছয় রান পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লার তাওহীদ হৃদয় (৪৪৭)। চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তার রান সংখ্যা ৩৭৫। আর ৩৬৭ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বরিশালের মুশফিকুর রহিম।

লিটন ও মুশফিকের শীর্ষস্থানে যাওয়াটা বেশ কঠিন হবে। তবে ফাইনালে তামিম কিংবা তাওহীদের মধ্যে কেউ হতে পারেন এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। বাংলাদেশ দল থেকে বাদ পড়লেও, তামিম যে এখনো ফুরিয়ে যাননি তা এবারের বিপিএলে প্রমাণ করেছেন। অভিজ্ঞ এই ওপেনার এখনো নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। ১৪ ইনিংসে করেছেন তিনটি অর্ধশতক, যেখানে তার স্ট্রাইক রেট ১২৬ এর কাছাকাছি।

তবে এবার নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন তাওহীদ হৃদয়। হৃদয় চলতি বিপিএলে যা করেছেন, তা এর আগে কোনো বাংলাদেশী-ই করতে পারেননি। বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে কেবল বিদেশীরাই ছিলেন এই তালিকায়।  

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit