মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিরোধী আসনে বসার ঘোষণা মাওলানা ফজলুর রহমানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম স্পিকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে দলটির মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা বিরোধী দলের আসনে বসবো।

জবাবে তিনি বলেন, আমরা ভোটের অধিকার ব্যবহার করব না, আমরা বিরোধী দলে বসব। জমিয়তে উলামায়ে ইসলাম প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেব না।

প্রতিবাদ আন্দোলনের বিষয়ে এক প্রশ্নে মাওলানা ফজলুর রহমান বলেন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরা জনগণের প্রতিনিধিত্ব করব।

নওয়াজ শরীফের সাথে সাক্ষাত হয়েছে কি না- জানতে চাইলে জমিয়ত প্রধান জানান, তিনি এখনও নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেননি। বুধবার রাতে একটি প্রতিনিধি দল এসেছিল, যার মধ্যে পিএমএল-এন, পিপিপি, বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং আইপিপির প্রতিনিধিরা ছিলেন।

ফজলুর রহমান বলেন, জমিয়ত এই সংসদে অংশ নেবে না। কারণ যার ফলাফল জনগণের হাতে নেই, এই হাউসে আমাদের কোনো কার্যক্রমে অংশ নেওয়ারও অধিকার নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit