মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

২৯ ফেব্রুয়ারি জন্ম যে খেলোয়াড়দের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্পেন ও বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তরেস নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। বয়স ২৪ হলেও পালন করছেন মোটে ষষ্ঠ জন্মদিন। আবার একদিন দিয়ে নিজের জন্মদিনটিকে ‘ভেরি ভেরি স্পেশাল’ও ভাবতে পারেন এই তারকা। তার জন্মদিনটি যে বিশেষ এক দিনে। ২৯ ফেব্রুয়ারি -প্রতি চার বছরে একবার আসে এই দিন।

তরেসই অবশ্য একমাত্র খেলোয়াড় নন, যিনি এই বিশেষ দিনে জন্ম নিয়েছেন। তরেসের সঙ্গে একই বছরের একই দিনে জন্ম নিয়েছেন ডেনিশ ফুটবলার ইয়েসপার লিন্ডস্ট্রম। নাপলি তারকারও আজ ষষ্ঠ জন্মদিন। ২৯ ফেব্রুয়ারি জন্ম নেওয়াদের তালিকায় আছেন জার্মানির হয়ে ৪৪ ম্যাচ খেলা ডিফেন্ডার বেনেডিক্ট হাওয়েডস। শালকে, য়্যুভেন্তাস, লোকমেটিভ মস্কোর হয়ে খেলা এই সাবেক ফুটবলার ১৯৮৮ সালে জন্ম নিলেও পালন করছেন নবম জন্মদিন।

২০১৩-২০১৯ সাল পর্যন্ত আলজেরিয়া জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলেছেন ফ্রান্সে জন্ম নেওয়া শাপির তাদির। ইন্টার মিলান, সাউদাম্পটনের মতো ক্লাবে খেলা তাদিরের জন্মও ২৯ ফেব্রুয়ারি। আজ বয়সটা ৩২ পূর্ণ হলেও মোটে অষ্টম জন্মদিন পালন করছেন তিনি। এই বিশেষ দিনে জন্ম নেওয়াদের তালিকায় আছেন টেইলর টোয়েলমানও। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যমে অতিপরিচিত মুখ এই সাবেক ফুটবলার আজ ১১তম জন্মদিন পালন করছেন। এমএলএসে ১৭৪ ম্যাচে ১০১ গোল করা এই স্ট্রাইকার যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০টি ম্যাচ।

এই তালিকায় আরও আছেন ইপসুইচ টাউন, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস ও বার্মিংহ্যামের হয়ে খেলা ড্যারেন অ্যামব্রোসও। ২০১৬ সালে বুট তুলে রাখা এই ইংলিশের আজ দশম জন্মদিন। স্যার অ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে নতুন, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠছিলেন মাইক পলিট। ১৯৭২ সালে জন্ম নেওয়া এই গোলরক্ষক অবশ্য কখনোই ইউনাইটেডের হয়ে লিগের ম্যাচে কখনোই অংশ নেওয়ার সুযোগ পাননি। ক্যারিয়ারজুড়ে ১৩টি ক্লাবে খেলা পলিট আজ পালন করছেন ১৩তম জন্মদিন।

২৯ ফেব্রুয়ারি জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সিন অ্যাবোটও। ২০১৪ সালে এই পেস বোলিং অলরাউন্ডারের বলেই মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ফিল হিউজেস। সেই শোককে পেছনে ফেলে অস্ট্রেলিয়া জাতীয় দলে জায়গা করে নেওয়া অ্যাবোট ১৯৯২ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সে হিসেবে আজ তিনি পালন করছেন অষ্টম জন্মদিন।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit