বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

গ্রিনের শতকে লজ্জা থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান করেছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সফরকারী দল। উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। খাজার ব্যাট থেকে আসে ৩৩ রান। সমান ১ রান করেন হেড ও লাবুশান। পঞ্চম উইকেটে মিচেল মার্শকে নিয়ে ৬৭ রান তোলেন গ্রিন। ব্যক্তিগত ৪০ রানে ম্যাট হেনরির শিকারে পরিণত হন মার্শ।

সতীর্থদের আসা যাওয়ার মিছিলে অপর প্রান্তে ঠিকই অবিচল ছিলেন গ্রিন। তুলে নেন দারুণ এক শতক। ১০৩ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন তিনি। শেষ উইকেটে তার সঙ্গী জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার পতন হওয়া নয় উইকেটের চারটিই নিয়েছেন হেনরি। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন উইল ও রার্ক ও স্কট কাগেলজিন।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit