শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

শাস্তি পেলেন দুই ভারতীয় ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুধবার আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। এতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে স্থান পেয়েছেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। বোর্ডের নিয়মনীতির তোয়াক্কা না করায় এ তালিকা থেকে বাদ পড়েছেন দুই আলোচিত ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশান।

ফর্ম হারানো আইয়ারকে ভালো প্র্যাক্টিসের জন্য মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে বলেছিলেন সিলেক্টররা। সে কথা না মেনে বিশ্রাম চেয়ে বসেন ২৯ বছর বয়সি ব্যাটার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক্তাররা পূর্ণ ফিট ঘোষণা করলেও আইয়ার খেলতে রাজি হননি।

অন্যদিকে, আফগানিস্তান সিরিজের ঠিক আগ মুহূর্তে ছুটি চেয়ে বসেন ইশান কিশানও। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন তিনি। পরে জানা যায়, তেমন কোনো প্রয়োজন ছাড়াই বিশ্রাম চেয়েছেন উইকেটকিপার ব্যাটার। এই ফাঁকে দুবাইয়ে গিয়ে অংশ নিয়েছেন রিয়েলিটি শো-তে।

২০২৩-২৪ মৌসুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন শ্রেয়াশ। ঈশান ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। নিয়ম মতো বিসিসিআইয়ের কাছ থেকে বছরে ৩ কোটি টাকা বেতন পেতেন শ্রেয়াস। ঈশান পেতেন বছরে ১ কোটি টাকা। নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসাবে কোনও টাকা পাবেন না তারা। অবশ্য ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা বাবদ নির্দিষ্ট টাকা তারা পাবেন।

ভারতীয় ক্রিকেটের নতুন বছরের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা রিশাভ পন্তও আছেন এই ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা অন্য নামগুলো হলো- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও নতুন সেনসেশন যশ্বসী জয়সওয়াল।

‘সি’ ক্যাটাগরিতে আছেন রিংকু সিং, তিলক বার্মা, রুতুরাজ গাইকোয়াড়, শার্দুল ঠাকুর, শিভম দুবে, রবি বিষ্ণু, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভারত, প্রসিধ কৃষ্ণা, আভেস খান ও রজত পতিদার।

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit