রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অঙ্কিতা নয় অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলেন ভিকি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘বিগ বস ১৭’-এর ঘরে স্বামী ভিকি জৈনকে নিয়ে প্রবেশ করেছিলেন অঙ্কিতা লোখন্ডে। সেখানে ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা। কম যান না ভিকিও। শো’তে থাকাকালীন অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন। বাইরের লোকের সামনে অঙ্কিতাকে অপমান করেছেন। 

অনেকে এখন মনে করছেন অঙ্কিতার স্বামীর চরিত্রও বিশেষ সুবিধার নয়। তাদের দাম্পত্য কলহ হয়ে উঠল আলোচনার বিষয়। মাঝে তো এমন কথাও শোনা যায়, ভিকি নাকি বিয়েই করতে চাননি অঙ্কিতাকে। অবশেষে শো থেকে বেরিয়ে সেই মন্তব্যেই সম্মতি জানান অভিনেত্রী। 

সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিংয়ের পডকাস্টে এসে স্বামীর পরিকল্পনার কথা জানান অঙ্কিতা। তার কথায়, আসলে ভিকি আমাকে বিয়ে করতে চায়নি। আমাদের ধরনধারণ, জীবনযাপন সবটা আলাদা। তার ওপর আমি মুম্বাইয়ে থাকি। ও চেয়েছিল বিলাসপুরের কোনও মেয়েকেই বিয়ে করতে। 

বিগ বস-এ থাকাকালীন অঙ্কিতা জানান, ভিকি নাকি তাকে ছেড়ে চলে গিয়ে বেপাত্তা হয়ে যান। অঙ্কিতা সেই সময় বলেন, একটা গোটা বছর ওর খোঁজ পাইনি আমি। তারপর ও যখন ফিরে এলো, তখন আমরা জানতাম যে, আমরা বিয়ে করছি। আমি বুঝতে পেরেছিলাম যে, আমার দোষেই ভিকি আমাকে ছেড়ে চলে গিয়েছিল।  

শেষ পর্যন্ত অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। ভিকির কথায়, আসলে আমাকে কখনও কিছু বলতেই দেয়নি অঙ্কিতা। আমাদের যখন দেখা হয়েছিল তখন ও বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। আমিও বিয়ে করতে চাইছিলাম, শেষে আমরা বিয়েটা করেই ফেললাম। 

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/সকাল ১১: ১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit