মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

বিপিএল ফাইনালে খেলতে প্রস্তুত মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্বে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পাঁচটি সেলাইও দিতে হয়েছিল তাকে। এমৃন চোটের পর এবারের বিপিএলে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন সংশ্লিষ্টরা। তবে তার দল ফাইনালে ওঠার পরদিনই জানা গেল, সে ম্যাচে খেলতে ফিট মুস্তাফিজ।

জাতীয় দলের এই বাঁহাতি পেসারের ফিটনেস নিয়ে সংবাদমাধ্যমকে আশার কথা শুনিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিপিএল ফাইনালে খেলতে শারীরিকভাবে মুস্তাফিজ প্রস্তুত জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।’

এর আগেই অবশ্য নিউরো সার্জন এবং বিসিবির সঙ্গে আলোচনা করে এক বিবৃতি কুমিল্লা জানিয়েছিল, হাসপাতাল থেকে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেয়ার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ। উল্লেখ্য, চলতি মৌসুমে কুমিল্লার পক্ষে ৯ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit