মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

আবাসিক ও শিল্পে কি গ্যাসের দাম বাড়ছে, জানালেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবাসিকে গ্যাসের দাম বাড়ছে না।কেবল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৭৫ পয়সা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। নসরুল হামিদ বলেন, আমরা আবাসিকে গ্যাসের দাম বাড়াচ্ছি না। শিল্পেও বাড়বে না। কেবল বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস প্রয়োজন হয়, সেটার দাম বাড়ানো হবে। আগামী মার্চ থেকেই বর্ধিত দাম কার্যকর হবে।

বিদ্যুতের দাম প্রতি ইউনিট সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা পর্যন্ত বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে গ্যাসের দাম এখন বাড়বে না। শুধুমাত্র যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই গ্যাসের দাম বাড়ছে।

সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরায় ৫ শতাংশ বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়, যা মার্চ থেকে কার্যকর করা হয়। ওই দর অনুযায়ী খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ভারিত গড় হয় ৮ টাকা ২৪ পয়সা, যা ওই বছর ফেব্রুয়ারিতে ৭ টাকা ৮৫ পয়সা ছিল; আর জানুয়ারিতে ছিল ৭ টাকা ৪৮ পয়সা। ওই সময় তিন মাসের মধ্যে তিন দফায় দাম বাড়ানো হয়েছিল। 

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit