মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

আমি কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি: সৌরভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : অনেকেই মনে করেন তৎকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছিলেন। 

এব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী একাধিকবার বলেছেন, আমি কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি। 

বেসরকারি একটি টিভি চ্যানেলের একটি কুইজ শো সঞ্চালনা করেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি। বহু বার এটা বলেছি। সে টি-টোয়েন্টি ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে রাজি ছিল না। তাই ও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেয়।’

সৌরভ আরও বলেন, ‘আমি বলেছিলাম তাহলে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিতে। ভারতের সাদা আর লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক করার কথা বলেছিলাম আমি।’

২০২১ সালের বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর এক মাস পর টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit