সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ফের চেলসিকে কাঁদিয়ে লিভারপুলের উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে চেলসি। ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জেতার সব সম্ভাবনা শেষ হয়েছে তাদের। ইংলিশ লিগ কাপ জিতে সে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগও হাতছাড়া করেছে এই জায়ান্ট ক্লাব।

লিগ কাপের ফাইনালে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ২৮ মিনিটে গোলহীনভাবে কেটে যায়।

অবশেষে ১১৮ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটা করেন ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে পাওয়া বলকে মাথার ছোঁয়ায় জালে জড়ান এই ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে শিরোপা উৎসব করে অল রেডরা।

দুই বছর আগেও লিগ কাপের ফাইনালে এই লিভারপুলের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল চেলসি। তাই মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের জন্য এবারের ফাইনালটা ছিল প্রতিশোধের মঞ্চ। কিন্তু জেতা তো দূরে থাক হেরে উল্টো কষ্ট বাড়াল তারা।

এবারের ফাইনালের আগে এগিয়ে ছিল চেলসি। এদিন মোহাম্মদ সালাহ, নুনেজ, জোতাদের মতো প্রথম পছন্দের খেলোয়াড়দের পায়নি লিভারপুল। তবু মার্সিসাইডের ক্লাবটিকে হারাতে পারেনি রহিম স্টার্লিং, নিকোলাস জ্যাকসন, কোল পালমার, চিলওয়েলদের নিয়ে সাজানো চেলসি।

লিগ কাপের ফাইনাল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘লিভারপুলে ক্লপের শেষটা গর্ব করার মতো হতে যাচ্ছে। এই পরাজয়ের জন্য চেলসি অনুশোচনা করবে। এই পরাজয়ের গ্লানি তাদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।’

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit