মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়িতে অগ্নিসংযোগ ও গাছে বেঁধে নির্যাতন

রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View
রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেয়া এবং গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশি সহায়তায় উদ্ধার করা হয়েছে নির্যাতিত যুবককে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে জমি দখল নিয়ে ঘটনার সূত্রপাত।

জানা যায়, সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের আব্দুর রহমান ও শাহবর নামের দুই ব্যক্তির মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি এলাকার চিহ্নিত ভূমিদস্যু মো. শাহবর আলী ও তার লোকজন জমিতে চাষাবাদ করতে যাওয়া আব্দুর রহমান ও সহোদর রফিকুল ইসলাম গাছে বেঁধে ব্যাপক মারধর করে। এ সময় লোকজন পুলিশকে খবর দিলে  পুলিশ এসে তাদের উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, জমির প্রকৃত মালিক আব্দুর রহমান সেই ২০১৪ সালের জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। কিন্তু শাহবর ও তার লোকজন বিবদমান জমিটি বেদখল করে পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে। তারা এর আগেও এলাকার অনেকের জমি দখলে নিয়েছে। নির্যাতিত রফিকুল ইসলাম জানান, ‘আমার দুই হাত রশি দিয়ে বেঁধে কিল ঘুষি দিয়ে পকেট থেকে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা শাহবর ও তার ছেলে আহসান ছিনিয়ে নেন এবং আমাদেরকে ফাঁসাতে শাহবর নিজে তার বাড়ির পূর্ব দিকে পরিত্যক্ত একটি ঘরে আগুন লাগিয়ে দেয়।’

অভিযুক্ত শাহবর আলী বলেন, ‘আমার পৈত্রিক জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু আব্দুর রহমান আমার শরীকদের জমি কিনে আমার জমি দখলে নিয়েছে। এজন্য আমি আমার জমি উদ্ধারের চেষ্টা করছি। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা আর.এম সাইদ জানান, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit