মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

ভারতে বন্দুকধারীর গুলিতে সাবেক বিধায়কসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজনৈতিক দল হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনডিএল) প্রেসিডেন্ট এবং সাবেক এমএলএ নাফে সিং রাথিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

রবিবার সন্ধ্যায় নাফে সিং রাথির গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বন্দুকধারী। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হন। এছাড়া গুরুতর আহত হয়েছেন দু’জন। আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক।  

আইএনএলডি নেতা রাকেশ সিংহ জানান, রবিবার হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন নাফে সিং রাথি। এ সময় পথে বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাফেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

নিহতরা আইএনএলডির ওই নেতার সঙ্গে থাকা দলীয় কর্মী। আর আহত দু’জন ছিলেন তার নিরাপত্তারক্ষী।  

নাফের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন আইএনএলডির সাধারণ সম্পাদক অভয় সিংহ চৌটালা।  

তিনি বলেছেন, ‘নাফের মৃত্যুতে গোটা দল স্তব্ধ। কয়েক দিন আগে হামলার আশঙ্কা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ডিজি এবং কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন তিনি। কিন্তু কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। ফলে এই খুনের দায় সরকার এড়াতে পারে না। ’

নাফে সিং হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বন্দুকধারীর ঘটনার পরপরই আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

সূত্র : এনডিটিভি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit