মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১২৯টি আসনের টিকিটসহ গ্রেপ্তার পাঁচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১২৯টি আসনের ৫৯টি টিকিটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার সকালে ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজের মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন এনআইডি নম্বর দিয়ে অনলাইনে এসব টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতো। গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের মো. আব্দুল হাকিম, মো. রুবেল মিয়া, দক্ষিণ মৌড়াইলের মো. জাকির হোসেন, কাজী পাড়ার মো. শাহীন মিয়া, কসবার সাজ্জাদ মিয়া। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন সেট ও টিকিট বিক্রির ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদেরকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৯ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া কম্পানির এক অভিযানিক দল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় টিকিট বিক্রিকালে ওই পাঁচজনকে হাতে নাতে ধরা হয়। তাদের কাছে মোট ৫৯ টি টিকিট পাওয়া যায় যেগুলো ১২৯টি আসন রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট কেটে কালোবাজারে চড়া দামে বিক্রি করতো বলে সূত্রটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit