মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরাতে দক্ষিণ কোরিয়া সরকারের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সরকার দেশটিতে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর জেরে দেশের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন। এতে হাসপাতালে সেবা বিঘ্নিত হচ্ছে। 

হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে আন্দোলনরত চিকিৎসকদের  ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। এর ভেতর কাজে না ফিরলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। 

খবরে বলা হয়েছে, প্রতিবছর দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পান। দেশটির সরকার এই সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার ঘোষণা দিয়েছে। এটা নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন। তারা বলছেন, আগে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত তারপর চিকিৎসকদের সংখ্যা বাড়াক সরকার। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা পেশা উচ্চ বেতনযুক্ত একটি পেশা। 

সরকারি কর্মকর্তারা বলছেন, দক্ষিণ কোরিয়ার দ্রুত বর্ধমান বৃদ্ধ জনসংখ্যা মোকাবিলার জন্য আরও চিকিৎসক প্রয়োজন। দেশের বর্তমান ডাক্তার ও রোগীর অনুপাত উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে কম।

দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেছেন, যারা ফেব্রুয়ারির মধ্যে কাজে ফিরবে না তাদের চিকিৎসা ন্যূনতম তিন মাসের জন্য  লাইসেন্স স্থগিতের শাস্তি দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit