বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান থেকে ছাড়া পেলেন অস্ট্রিয়ার নাগরিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মে মাসে আফগানিস্তানে গ্রেফতার হওয়া ৮৪ বছর বয়সী অস্ট্রিয়ার কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী হার্বার্ট ফ্রিৎজকে মুক্তি দিয়েছে তালেবান। রবিবার অস্ট্রিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কাতার সরকারের মধ্যস্থতায় ফ্রিৎজের মুক্তির পর রবিবার তিনি কাতারের দোহায় পৌঁছান।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে তালেবান। অস্ট্রিয়া সরকারের আফগানিস্তানে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা উপেক্ষা করে দেশটিতে ভ্রমণ করেন ফ্রিটজ। গত বছর তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়।

দোহায় পৌঁছানোর পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি এটি দুর্ভাগ্য ছিল তবে আমি আবার যেতে চাই।

 দোহায় পৌঁছানোর পর তার দুর্দশার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কিছু চমৎকার মানুষ ছিল কিন্তু কিছু বোকা লোকও ছিল, আমি দুঃখিত। ফ্রিটজ তার অপহরণকারীদের বর্ণনা দেন। 

গ্রেফতারের পর অস্ট্রিয়ার ডার স্ট্যান্ডার্ড পত্রিকা জানায়, ফ্রিৎজ আফগানিস্তানে গিয়েছিলেন এবং সেখানকার জীবন নিয়ে ইতিবাচক রিপোর্ট করছিলেন।

উগ্র ডানপন্থি একটি সংবাদমাধ্যমে ‘ভ্যাকেশনস উইথ দ্য তালেবান’ (তালেবানের সাথে অবকাশযাপন) শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit