মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

বলসোনারোর সমর্থনে ব্রাজিলে ব্যাপক সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগসহ একাধিক মামলার বিচার চলছে। এই অবস্থায় শক্তি প্রদর্শেনের জন্য ব্রাজিলে তার সমর্থনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সমাবেশে বলসোনারো তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেন। পৃথক দুই অভিযোগের কারণে আগামী ৩০ সাল পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবেন না এটা নিয়েও সমালোচনা করেন। 

বলসোনারো সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘অভ্যুত্থান কী? সড়কে ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র, ষড়যন্ত্র।’ এসবের কিছুই হয়নি ব্রাজিলে। 

এর আগে চলতি মাসের শুরুতে ব্রাজিলের পুলিশ তার পাসপোর্ট জব্দ করে। রবিবার বিশাল সমাবেশে বলসোনারো বলেন, ‘২০২২ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে তিনি যে খসড়া করেছিলেন তা সংবিধানের আলোকেই ছিল। নির্বাচনের পরপরই দেশে অনুষ্ঠিত দাঙ্গায় অংশগ্রহণকারীদের সাধারণ ক্ষমার আহ্বান জানান তিনি। 

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দি সিলভা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। অন্যদিকে বলসোনারো ইসরায়েলপন্থি অবস্থান নিয়েছেন। তার সমর্থকরা সমাবেশে ইসরায়েলের পতাকা নিয়ে উপস্থিত হন। 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit