মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

গাজায় গুরুতর আহত ইসরায়েলের পাঁচ সেনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধরত অবস্থায় তাদের পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার গাজায় সংঘর্ষে পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ গাজায় লড়াইয়ে আহত তিন সৈন্যের মধ্যে প্যারাট্রুপার্স ব্রিগেডের একজন সৈনিক, কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের একজন সৈনিক এবং একজন প্যারাট্রুপার অফিসার রয়েছেন।

অন্যদিকে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের দুই সেনা উত্তরাঞ্চলে লড়াইয়ে আহত হয়েছেন। 

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালে একটি উপসম্পাদকীয়তে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে, হামাস পদ্ধতিগতভাবে গাজার বেসামরিক এলাকার ভেতরে এবং নীচে তার অবকাঠামো স্থাপন করেছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ‘ভারাক্রান্ত হৃদয়ে’ লড়াই করছে এবং উভয় পক্ষের বেসামরিক প্রাণহানির দুঃখজনক ক্ষতি সম্পর্কে সচেতন।

তিনি বলেন, আমাদের যুদ্ধ হামাসের বিরুদ্ধে, গাজার জনগণের বিরুদ্ধে নয়। আমরা হামাসের ক্রসফায়ারে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করি।  

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit