শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শবেবরাতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর উদ্যোগে মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহিমান্বিত রজনী শবেবরাত উপলক্ষে প্রবাসী কল্যাণও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর টিলাগড়ে প্রতিমন্ত্রীর বাস ভবনে এই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করতে হবে। পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানান।এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা সহ মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান সহপরিবারের সকল সদস্যদের রুহেরমাগ ফিরাত এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকে টনাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন, সদস্য এআর চৌধুরী সেলিম, এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সুয়েব সিকদার, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সভাপতি মামুন আহমদ, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক,

আহমদ আলী, চৌধুরী ফজলেনূর ইসমত, সিলেট জেলা কৃষকলীগের সহ সভাপতি শেখ আজাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক, পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ আহমদ মুসা, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ বদরুল, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিলেট মহানগর ৩১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওমর আলী, জেলা যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, চান্দু শাহজামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ কায়েস মাহমুদ চৌধুরীপ্রমুখ।

দোয়া পরিচালনা করেন ও সিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সি পাল মাওলানা আব্দুল মুকিত। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit