মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

পুঁজিবাজারে সূচকের পতন, তবে লেনদেন বেড়েছে সিএসইতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে রোববার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩২ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৬ হাজার ২৫৯ দশমিক ৬৩ পয়েন্টে ও ২ হাজার ১৩৭ দশমিক ২৭ পয়েন্টে। তবে ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে ডিএসইএস সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৬২ দশমিক ৫৫ পয়েন্টে।

 
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংস। এ ছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেমিনী সি ফুড, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিস, মন্নো ফেব্রিকস, ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ০৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৩২ দশমিক ১১ পয়েন্টে ও ১০ হাজার ৭৪১ দশমিক ৭৪ পয়েন্টে।

 
আর সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৩ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ১৪৯ দশমিক ৩১ পয়েন্টে। আর ৪৬ দশমিক ৮০ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬৯ দশমিক ১৯ পয়েন্টে।
 
তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২৯ লাখ টাকা। সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit