রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নেত্রকোনায় অভিযোগ প্রত্যাহার করলেন অভিযোগকারী

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের ছোট বাজারের জহির ডেন্টাল কেয়ারের নামে জেলা প্রশাসক বরাবরে দেওয়া অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। জেলা শহরের উত্তর কাটলীর সেলিম বেপারীর ছেলে মোঃ রাসেল গত মঙ্গলবার ি জেলা প্রশাসক বরাবরে আবেদনের মাধ্যমে তার দেওয়া অভিযোগ প্রত্যাহার করেন।

জানা গেছে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মো. জহিরুল ইসলাম তালুকদার প্রায় ১৬ বছর মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) হিসেবে কর্মরত আছেন। তিনি জেলা শহরের ছোট বাজারে নেত্রকোনা নাসিং হোমের নীচতলায় জহির ডেন্টাল কেয়ার নামে ডেন্টাল চেম্বার পরিচালনা করেন। সম্প্রতি কিছুদিন ধরে কতিপয় ব্যক্তি নানা অজুহাতে তার কাছে টাকা দাবি করছিল।

টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে নেত্রকোনা জেলা শহরের উত্তর কাটলী গ্রামের সেলিম বেপারীর ছেলে রাসেলকে দিয়ে জেলা প্রশাসক বরাবরে চিকিৎসা নিতে গিয়ে হয়রানীর শিকার হওয়ার অভিযোগ করা হয়। রাসেল ওই অভিযোগ নিজে সজ্ঞানে করেন নি তাকে দিয়ে কিছুলোক করিয়েছে বলে গত ২০ ফেব্রয়ারী লিখিত এবদনের মাধ্যমে প্রত্যাহার করেন।

অভিযোগে উল্লেখ করা হয় গত ৪ জানুয়ারী রাসেল তার কাছে গেলে চিকিৎসা দেওয়া হয়। অথচ ওই তারিখে জহিরুল ইসলাম তালুকদার ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। ওই বিষয়টি স্থানীয় কিছু অনলাইন পোর্টালে জহিরুল ইসলামের নাম ও পদবী বিকৃত করে সংবাদ পরিবেশন করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে করেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জহিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্য বলা হয়েছে। এদিকে অভিযোগকারী রাসেল অভিযোগ প্রত্যাহার করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit