শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ের এক আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপির।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আগুনে পুড়ে যাওয়া সেই ভবনটির ছবি। সেসব ছবিতে দেখা গেছে, আগুন নিভে গেলেও ভবনটির দরজা জানালাগুলো দিয়ে অনবরত কালো ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। যদিও নানজিয়াংয়ের ভবনটিতে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

চীনের একটি গুরুত্বপূর্ণ শহর নানজিয়াং। শহরটিতে ৮০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। চীনের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত সাংহাই থেকে শহরটির দূরত্ব ২৬০ কিলোমিটার।  যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি নানজিয়াংয়ের ইউহুয়াতাই উপশহরে অবস্থিত। 

চীনে আগুন ও অন্যান্য প্রাণঘাতী দুর্ঘটনা বিরল নয়। মূলত দাপ্তরিক গাফিলতি ও নিরাপত্তা বিষয়ক অবহেলা এসব দুর্ঘটনার জন্য দায়ী। এর আগে গত জানুয়ারিতে চীনের মধ্যাঞ্চলীয় শহর জিনিইউতে এক দোকানে আগুন লেগে নিহত হয়েছিলেন ১ ডজনেরও বেশি মানুষ। প্রায় কাছাকাছি সময়ে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে নিহত হয়েছিল ১৩ জন শিক্ষার্থী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি সুরক্ষা ব্যবস্থা রাখতে সম্প্রতি ভবনমালিকদের নির্দেশ দিয়েছেন। 

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit