শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ধর্ষণ মামলায় ক্ষতিপূরণ দিয়ে তোপের মুখে নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ধর্ষণের অভিযোগে আদালত ব্রাজিল তারকা দানি আলভেজের সাজার রায় ঘোষণার আগে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে ৯ বছরের জেলও হতে পারে ব্রাজিলিয়ান তারকার। শেষ পর্যন্ত অবশ্য আদালত আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। এই অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি, ক্ষতিপূরণের অর্থ দিয়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেজ। আর না হলে তার কারাদণ্ডের শাস্তিটা আরও বেশিই হতো। সংবাদমাধ্যমটি এও দাবি করেছে যে আলভেজের জরিমানার পুরো অর্থেরই জোগান দিয়েছে নেইমারের পরিবার। এমন একজন অপরাধীকে অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারকে ধুয়ে দিয়েছেন ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান।

আদালত আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়ার পর ব্রাজিলের মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী চিদা গনকালভেস স্পোর্ত পত্রিকাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, এমন নৃশংস অপরাধের জন্য শাস্তিটা খুব কম হয়ে গেছে। আলভেজের শাস্তি কমাতে জরিমানার অর্থ দিয়ে সাহায্য করা তার ব্রাজিল ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ নেইমারের কড়া সমালোচনা করেছেন হফম্যান। ফুটবল এস্পানা পত্রিকাকে হফম্যান বলেছেন, ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাশত করে না।

হফম্যান এর পর যোগ করেন, ‘অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে, সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit