শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন শাকিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি এ মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে এবার তিনি নতুন একটি তথ্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

স্ট্যাটাসে অনন্য মামুন লিখেছেন, ‘গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দরদের নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, অডিয়েন্স,পরিচালক-প্রযোজক কেউই ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে।

অনন্য মামুন আরও লেখেন, এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো- এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা। 

আমার প্ল্যান কিন্তু বাংলা সিনেমার প্রোমোশন, শুধু দরদের প্রোমোশন না। একটা কথা পরিষ্কার করে বলছি— আমরা যা করছি সব কিছু একটা অনেক পুরনো একটা ইরানি ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, কোনো লোকাল বাংলাদেশি কোম্পানি আমাদের কাজের সঙ্গে যুক্ত না।

এদিকে এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পেল শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার। এতে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব।

সাইকো-থ্রিলারধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের তারকা শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলামসহ আরও অনেকে।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit