শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আমির খানের প্রযোজনা থেকে সরে দাঁড়ালেন ফারিণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত কলকাতার সিনেমা ‘পাত্রী চাই’তে অভিনয়ের খবরে বেশ আলোচিত হন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে ছবিটি তার আর করা হচ্ছে না। তিনি জানিয়ে দিলেন, এ সিনেমায় আর তাকে দেখা যাবে না।

শুটিং শুরুর সময় পিছিয়ে যাওয়ায় তিনি আর ছবিটি করতে পারছেন না। গত অক্টোবর মাস থেকে শুটিং শুরুর কথা থাকলেও তিন দফা পিছিয়েছে শুটিং শুরুর সময়। তাসনিয়া ফারিণ বলেন, ‘অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও তিনবার শিডিউল পিছিয়েছে। এই কারণে আমার অন্য কাজের শিডিউলেও সমস্যা হচ্ছে। এখন আর নতুন করে শিডিউল দেওয়াও সম্ভব নয়। তাছাড়া সঠিক সময়ে যে কাজটি শুরু হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। সব মিলে কাজটি না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তাসনিয়া ফারিণ /  ছবি : ফেসবুক


তবে এমন সিদ্ধান্তের জন্য আফসোসের সুরও বাজলো অভিনেত্রীর কণ্ঠে। বললেন, “পাত্রী চাই’ ছবিতে মেয়েটির নাম মায়া। চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছিল। একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। সুন্দর একটি গল্প। কিন্তু একের পর এক শিডিউল পেছানো এবং শেষ পর্যন্ত কাজটি অনিশ্চিত হওয়ার কারণে কাজটি আর করা হলো না। এ জন্য আফসোসও হচ্ছে।’’

তাসনিয়া ফারিণ /  ছবি : ফেসবুক


পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে ‘পাত্রী চাই’ সিনেমাটি। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে এ সিনেমায়।

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit