সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

‘মিলিটারি বাসায় এসে সারারাত বসেছিল, আমি তো লুফে নিতে পারতাম’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ২০০৭ সালে ‘ওয়ান ইলেভেন’-পরবর্তী ঘটনা প্রসঙ্গে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাষ্ট্রপরিচালনা করতে চাইতাম, তা হলে যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম! রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? 

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অংশ নিয়ে এ মন্তব্য করেন নোবেলজয়ী ড. ইউনূস।  

ড. ইউনূস বলেন, আমি যদি ক্ষমতা-ই চাইতাম, তা হলে বলতাম— চলেন কী করতে হবে, কোন জামাটা পরতে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি৷ আমি তো সেটি করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি। সারারাত ধরে তর্ক করেছি যে— না ভাই, আমাকে দিয়েন না। আমি এ কাজের জন্য উপযুক্ত না। আপনারা অন্য লক্ষ্যে যান।

ড. ইউনূস বলছিলেন, কিন্তু তারা আমার ওপর মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমিও বারবার বললাম তাদের। শেষে তারা নিরাশ হয়েই ফিরে গেল এই বলে যে, সকালবেলায় আবার আসব। সকালবেলায় এলে তখন আপনি আমাদের বইলেন— আপনি রাজি আছেন। আমি বললাম— না, সকালবেলায় এলেও একই কথা পাবেন।

কারণ এটা তো এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি। অত্যন্ত পরিষ্কারভাবেই আপনাদের বলছি। না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম।

ড. ইউনূস প্রশ্ন করেন, কে ছাড়ে? দেশের, সরকারের প্রধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে…। বাংলাদেশে এমন কয়জন মানুষ আছে যে বলবে— না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে— আমি নাকি ১০ বছর চেয়েছি! বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না! (তারা) প্রশ্ন করে যে, আগামীকাল সকালবেলায় আপনি শপথগ্রহণ করবেন? আমি বললাম, না করব না। এর পর তো ১০ বছর… এই কাণ্ড…৷ আমি ১০ বছর দিয়ে করবটা কি? আমি তো বলেছি— আমি এই কাজের জন্য নই। দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না, এটা কীভাবে করতে হয়। আমি যেটা জানি, সেটা করি।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit