বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন, কনে কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল চলাকালেই আবারও বিয়ে সারলেন একসময় জাতীয় দলের পেসার আল আমিন হোসেন।

সূত্রে জানা গেছে, শুক্রবার ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। পাত্রীর বাড়ি কুষ্টিয়া। এ ছাড়া আগামী সোমবার নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ ছাড়া আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল-আমিন। পরে ২০২২ সালে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্স এবং পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র ব্যাপক আলোচনায় ছিলেন আল আমিন। তাদের দুটি সন্তান রয়েছে।

চলতি বিপিএলে চমক দেখিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেন্জার্স। চট্টলার এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন পেসার আল আমিন। এবার গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৮টি। বেস্ট ফিগার ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit