শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে শিশুদের বিরোধ নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ : আহত-১ : গ্রেফতার-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের বিরোধ ও ঝগড়া বিবাদ নিয়ে অভিভাবকরা সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরাফাত হোসেন (৫৫) নামে একজন অভিভাবক। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে মন্ডল ও দফাদার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় সাধারণ মানুষে মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই দীপঙ্কর দাস বলেন, বাহিরমাদী গ্রামে পরিবারের শিশুদের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের অভিভাবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ২২জনের নাম উল্লেখ সহ ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার ৪ জন এজাহার নামীয় আসামী সাজিদ হাসান জাপান (৩৫), রনি হোসেন (২৪), ছিদ্দিক মন্ডল (৪৫) ও পাঞ্জু দফাদার (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরিত বোমার আলামত ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit