শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

রাশিয়ার ওপর ৫০০ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নতুন করে আরও পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাইডেন। খবর বিবিসির

এছাড়া একশরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন বাইডেন। তার দাবি, এসব প্রতিষ্ঠান রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে। এছাড়া জ্বালানি বিক্রি করে যেন রাশিয়া বেশি অর্থ লাভ করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন তিনি।

ইউক্রেনের ওপর হামলা এবং বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণে এসব নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিবৃতিতে বাইডেন বলেছেন, বিদেশে আগ্রাসন এবং দেশে নির্যাতনের জন্য আরোপিত এসব নিষেধাজ্ঞা নিশ্চিত করবে—পুতিনকে চড়া মূল্য দিতে হবে।

নাভালনিকে কারাদণ্ড দেওয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া রাশিয়ার অর্থনৈতিক খাত, প্রতিরক্ষা শিল্প, কেনাকাটার নেটওয়ার্ক এবং নিষেধাজ্ঞা ভঙ্গকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছেন বাইডেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়েছেন বাইডেন। এর প্রতিবাদ জানিয়ে ক্রেমলিন জানিয়েছে, এভাবে গালিগালাজ করে নিজের দেশকেই হেয় প্রতিপন্ন করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযান এখনো চলছে।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit