বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় দেওয়ান ইদ্রিস শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দেওয়ান ইদ্রিস কলেজ, উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদ্রাসা নামের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকাল থেকে ৪টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজিব।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিরাবো উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ লিয়াকত।এছাড়া শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করে তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সুনাম ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজণশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জণ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit