শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

‘অবৈধ বিয়ে মামলায়’ রায়ের বিরুদ্ধে আপিল ইমরান খান-বুশরার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অবৈধ বিয়ে মামলায়’ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শুক্রবার ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতে এ মামলায় সাম্প্রতিক একটি রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। আদালতে আজই এই দম্পতির আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। খবর সামা টিভির। 

ইসলামিক আইন অনুযায়ী, তালাকপ্রাপ্ত অথবা বিধবা হওয়ার পর কোন নারী একটি নির্দিষ্ট সময় অন্য কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না। ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বুশরা বিবির আইনি দল এর আগে আদালতের রায়ের কঠোর সমালোচনা করে এটিকে ‘তথ্যের পরিপন্থী’ বলে অভিযোগ করেছে।

আপিলে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—  কোনো কারণ বরাদ্দ না করে মামলার শুনানির জন্য আদালতের এখতিয়ার  নির্ধারণের জন্য একটি আবেদন খারিজ করা। সেই সঙ্গে দেওয়ানি আদালত সঠিকভাবে বিচার পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলেও আপিলে উল্লেখ আছে।  আপিলে আরও যুক্তি দেওয়া হয়েছে, ট্রায়াল কোর্ট রেফারেন্সের নিয়মগুলো ব্যাখ্যা করছে কিন্তু  মামলায় তাৎপর্য থাকা সত্ত্বেও তালাক সংক্রান্ত শরিয়া আইনকে উপেক্ষা করেছে।

আপিলে বলা হয়েছে, খাওয়ার মানেকা ছয় বছর পর অভিযোগটি দায়ের করেছিলেন।  তার দেরিতে অভিযোগ দায়ের সন্দেহের জন্ম দেয় বলে উল্লেক আছে এতে।  আরো বলা হয়েছে, মানেকা এবং অন্যান্য সাক্ষীদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি এবং দাবিগুলেঅর সত্যতা নিয়েও সন্দেহ আছে।  

বুশরা বিবির আইনী প্রতিনিধিরা ট্রায়াল কোর্টের বিচারকের সমালোচনা করে তার রায় প্রদানে ‘ভুল বিচারিক মন’ ব্যবহার করার অভিযোগ করেছেন। তারা এ মামলায় ন্যায়বিচার পাওয়া যায়নি বলে জোর দিয়ে সিদ্ধান্তটি বাতিল করার আহ্বান জানান। 

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit