শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জাকের আলির শেষের ঝড়ে কুমিল্লার লড়াকু সংগ্রহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম থেকে আবারও ঢাকায় ফিরল বিপিএল। আর কমে গেল রানের গতিও। মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটাররা যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন। শেষদিকে এসে বাজিমাত করেন জাকের আলী অনিক। তার ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।  

বিপিএলের ৪১তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা।  

কুমিল্লার হয়ে আজ সুনিল নারিন ওপেনিংয়ে থাকলেও সুবিধা করতে পারেননি। ১৮ বলে ১৬ রান যোগ করে তিনি বিদায় নেন। অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকেও তেমন রান আসেনি। ১২ বলে ১২ রান করেন তিনি। তিনে নেমে অবশ্য থিতু হন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেন মঈন আলি। ৩০ বলে তাদের ৩৬ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ।  

চতুর্দশ ওভারে ম্যাককয়ের ওয়াইড বল ব্যাটে লাগিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন হৃদয়। ২৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মঈনও। ২২ বলে ২৩ রান করেন তিনি। ছয়ে নেমে ১১ বলে ১৪ রান করে উইকেট হারান আন্দ্রে রাসেল।  

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন জাকের আলি অনিক। ১৬ বলে ৩৮ রানের এক ক্যামিও ইনিংসে কুমিল্লাকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। ৪ ছক্কা ও ২ চারে ইনিংসটি সাজানো ছিল তার। বরিশালের পক্ষে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও ম্যাককয়।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit