রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

রাশিয়ার ৫ শতাধিক লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন মার্কিন ট্রেজারি সহকারি ওয়ালি অ্যাডেয়েমো। তিনি বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রুশ বাহিনীর অভিযানে পাঁচ শতাধিক লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি সহকারি বলেন, বেশ কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। রুশ সামরিক সরঞ্জামসহ দেশটির সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এছাড়া পুতিনের সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর বিষয়ে রাশিয়াকে জবাবদিহির আওতার কথাও জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার ওপর কয়েকশ নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছেন অ্যাডেয়েমো। তিনি আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্রই এসব নিষেধাজ্ঞা দিচ্ছে না, দেশটির সঙ্গে তাদের মিত্র দেশগুলোও এই নিষেধাজ্ঞাকে সমর্থন করছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোকে লক্ষ্য করে অন্তত কয়েক হাজার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো ওয়াশিংটন।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit