রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ড্যান্স দিওয়ানের মঞ্চে ‘মৃত্যু’, অঝোরে কাঁদলেন মাধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ড্যান্স দিওয়ানে ৪-এর একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রতি এসেছে প্রকাশ্যে। যেখানে মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠিকে দেখা গেছে অশ্রুসিক্ত নয়নে। ২০১১ সালে হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ ছবির ‘আভি মুঝ মে কহিন’ গানে পারফর্ম করেন দুই প্রতিযোগী। বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকিও এই পর্বের অংশ ছিলেন।

‘ড্যান্স দিওয়ান’-এর চতুর্থ সিজনের সম্প্রচার শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। বিচারকের ভূমিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। এবং উপস্থাপকের ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং।

এই ভিডিও প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন মন্তব্য করলেন, আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হয়েছে। 

আরেকজনের মন্তব্য, মাধুরীর কান্না দেখে অন্তত আমার মনে হয়নি টিআরপি পেতে নাটক করছে। এদিন সাদা রঙের একটি শাড়ি পরে রিয়েলিটি শোর মঞ্চে এসেছিলেন তিনি। 

আপাতত ড্যান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী ব্যস্ত তার মারাঠি সিনেমা পঞ্চক নিয়ে। যার জন্য প্রযোজক হয়েছেন। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। 

কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যু ভয়ের থিমগুলোকে হাইলাইট করে।

গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। 

শেষবার পর্দায় দেখা গেছে আনন্দ তিওয়ারি পরিচালিত মাজা মা ছবিতে। এটির আগে মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, ‘দ্য ফেম গেম’-এ অভিনয় করেছিলেন।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit