শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সিরিজের মাঝপথে দেশে ফিরে গেলেন ইংলিশ স্পিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : রাঁচিতে আজ শুরু হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট। তবে এই ম্যাচের আগেই ইংল্যান্ডের বিমান ধরেছেন রেহান আহমেদ। আজ সকালেই দেশের পথে রওনা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।

মূলত ব্যক্তিগত কারণেই সিরিজের মাঝপথে দেশে ফিরেছেন রেহান। গতকাল বৃহস্পতিবার ম্যাচের আগের দিন দলের অনুশীলনে ছিলেন রেহান। স্থানীয় সময় দুপুর ১টায় যখন একাদশ ঘোষণা করা হয়, তখনও তার দেশে ফেরার কোনো ব্যাপার ছিল না। পরে তিনি জানতে পারেন পারিবারিক প্রয়োজনের কথা।

এই সিরিজে আরও একটি ম্যাচ বাকি থাকলেও রেহানের আর ফেরা হচ্ছে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন রেহান এবং এই সিরিজে তিনি আর ফিরবেন না।’

রাঁচি টেস্টে রেহানের বদলে অফ স্পিনার শোয়েব বাশিরকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। একাদশের অন্য বিশেষজ্ঞ স্পিনার টম হার্টলি। চলতি সিরিজেই অভিষিক্ত বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত নিয়েছেন দলের সর্বোচ্চ ১৬ উইকেট।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit